ঈদের গানে নাচবেন নুসরাত
আসন্ন ঈদকে কেন্দ্র করে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ফোক-পপ ঘরানার এই গানটির নাম ‘লোকে বলে’।গানটির মিউজিক ভিডিওতে দেখা যাবে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। ইতোমধ্যে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।নতুন ও পুরোনো সংগীতধারার মিশেলে তৈরি এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই। মিক্স ও মাস্টারিংয়ের কাজ করেছেন অভিষেক ঘটক।আরও পড়ুন ,কান উৎসবে ঐশ্বরিয়াগানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক বাবা যাদব, যা ভিডিওটিকে আরও আন্তর্জাতিক মানের রূপ দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঈদের দিন গানটি প্রকাশ পাবে এসভিএফ মিউজিক এবং ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে।গানটি নিয়ে ফুয়াদ আল মুক্তাদির জানিয়েছেন, এতে গ্রামীণ সংগীতের মাটির ছোঁয়ার সঙ্গে আধুনিক প্রযোজনার পরিপাটি উপস্থাপন মিলিয়ে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।আরও পড়ুন , শাকিব খানের সঙ্গে রোমান্সে নজর কাড়লেন মিথিলা