দৈনিক সংবাদ দিগন্ত

আসক্তি তৈরির অভিযোগে ফেসবুক ইনস্টাগ্রামের বিরুদ্ধে ইইউর কঠোর অবস্থান

ফেসবুক ও ইনস্টাগ্রামের আসক্তিকর ডিজাইন নিয়ে এবার কঠোর অবস্থানে ইউরোপীয় ইউনিয়ন। ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে রাখে—এমন ফিচার পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে মেটাকে। নির্দেশ না মানলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বিস্তারিত প্রতিবেদনে—ফেসবুক ও ইনস্টাগ্রামের তথাকথিত ‘অ্যাডিকটিভ ডিজাইন’ বা আসক্তি তৈরির কৌশল নিয়ে মেটার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।ইউরোপীয় কমিশনের অভিযোগ, মেটা এমন কিছু ফিচার ব্যবহার করছে, যা বিশেষ করে শিশু ও ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আটকে রাখে। এর মধ্যে রয়েছে ইনফিনিট স্ক্রল, অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক নিউজ ফিড এবং অটোপ্লে ভিডিও সুবিধা।আরো পড়ুন , আগামী ৭২ ঘণ্টা গুরুত্বপূর্ণ, বন্যার ঝুঁকিতে একাধিক জেলাশুক্রবার প্রকাশিত প্রাথমিক মূল্যায়নে কমিশন জানায়, এসব ফিচার ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল কনটেন্টবিষয়ক বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ফেসবুক ও ইনস্টাগ্রামের ডিজাইনে পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে মেটাকে।ইইউর প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরক্কুনেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রথম দায়িত্ব হওয়া উচিত ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিগ টেক কোম্পানিগুলোর ওপর নজরদারি আরও জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন। নির্দেশনা না মানলে মেটাকে বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে।অনলাইন নিরাপত্তা ও শিশুদের সুরক্ষায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আসক্তি তৈরির অভিযোগে ফেসবুক ইনস্টাগ্রামের বিরুদ্ধে ইইউর কঠোর অবস্থান