দৈনিক সংবাদ দিগন্ত

চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।বুধবার বিকেলে মালয়েশিয়া থেকে এক অডিও কলে মির্জা আব্বাস জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং থেরাপি নিচ্ছেন। তাঁর ভাষায়, “আছি মোটামুটি। এখনো চিকিৎসার মধ্যে আছি এবং থেরাপি নিচ্ছি। দেশের মানুষ যেন আমার জন্য দোয়া করেন।”তিনি আরও জানান, পুরোপুরি সুস্থ হলেই দ্রুত দেশে ফিরে আসবেন। বর্তমানে তাঁর খাওয়া-দাওয়া স্বাভাবিক রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।আরও পড়ুন , ফেসবুক পোস্টে আওয়ামী লীগের ফেরার ২০ কারণ তুলে ধরলেন মাহফুজ আলমএদিকে তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন এবং নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।পারিবারিক ও চিকিৎসক সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের সিদ্ধান্তে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে পরামর্শ অনুযায়ী মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।বর্তমানে সেখানেই তাঁর ফিজিওথেরাপিসহ পরবর্তী চিকিৎসা চলছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থাকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেনআরও  পড়ুন, ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ

চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন