বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১নং সাতলা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আব্দুস ছালাম হাওলাদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তিনি একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে পরিচিত। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে পরিচিত আব্দুস ছালাম হাওলাদার বিএনপির দুর্দিনে সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সাতলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে উজিরপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা রাখেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দলের কঠিন সময়ে তিনি রাজপথে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার রাজনৈতিক মামলায় জেল খেটেছেন এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলেও নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। দীর্ঘ এই রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি স্থানীয় নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।আরো পড়ুন , বৃষ্টির বাড়িতে শোকের ছায়া, শেষবার মেয়েকে দেখতে মরদেহ ফেরত চান বাবাসাতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার গণসংযোগ, মতবিনিময় সভা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তিনি এগিয়ে রয়েছেন বলে স্থানীয়ভাবে জোর আলোচনা চলছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে সাধারণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি নানা পরিকল্পনার ও পরিবর্তনই আমার অঙ্গীকার। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, দুর্নীতি মুক্ত এবং বৈষম্যহীন সমাজ গঠনে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা, জেল-জুলুম সহ্য করা, নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে চেয়ারম্যান পদে তিনি শক্ত অবস্থানে রয়েছেন। তার সমর্থকদের দাবি, সাতলা ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবায় একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন, যা আব্দুস ছালাম হাওলাদারের মধ্যে রয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাতলা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এখন আব্দুস ছালাম হাওলাদারকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয়দের ধারণা, জনপ্রিয়তা, রাজনৈতিক ত্যাগ ও জনসম্পৃক্ততার কারণে তিনি চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।