কাঁদলেন ফারিণ
মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবেগে ভেঙে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নিজের সাফল্যের পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি বলে অকপটে স্বীকার করেন তিনি।অনুষ্ঠানে তার মা সৈয়দা শারমিনকে “গরবিনী মা” সম্মাননা প্রদান করা হয়।তাসনিয়া ফারিণ বলেন, তার আজকের অবস্থানের পেছনে মূল ভূমিকা রেখেছেন তার মা। তিনি জানান, অভিনয়, গান শেখা থেকে শুরু করে পড়াশোনা—সব ক্ষেত্রেই মায়ের অবদান সবচেয়ে বেশি।ফারিণ বলেন, নাচ ও গানের স্কুলে ভর্তি করানো থেকে শুরু করে বাবার সঙ্গে লড়াই করে তাকে সুযোগ করে দিয়েছেন তার মা।আরও পড়ুন , আড়ালে সংগ্রামের গল্প : ফারিয়া তিনি আরও জানান, পরীক্ষার সময়েও কোনো কাজ এলে মা তার পাশে থেকে সবকিছু সামলেছেন।শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ক্লাস সিক্সে হলিক্রস স্কুলে চান্স পাওয়ার পর ঢাকায় চলে আসেন তার মা, যাতে তার পড়াশোনা ও ক্যারিয়ার দুটোই ঠিকভাবে এগিয়ে যায়।ফারিণ আরও জানান, তিনি বিইউপিতে পড়তে চেয়েছিলেন এবং সেই ইচ্ছাও মায়ের সমর্থনে পূরণ হয়।অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী, যা উপস্থিত দর্শকদেরও আবেগ ছুঁয়ে যায়।আরও পড়ুন , নতুন সিলভার সাদিয়া