দৈনিক সংবাদ দিগন্ত

তিন দিন বন্ধ ছিল দরজা, জামালপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

জামালপুর শহরের একটি ভাড়া বাসার বদ্ধ কক্ষ থেকে ইসরাত জাহান রিমা নামে ২৫ বছর বয়সী এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কাচারিপাড়া এলাকার স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।রিমা জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি গ্রামের রশিদুজ্জামান মণ্ডল ও সাহিদা বেগমের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন-চার মাস আগে রিমা ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। গত তিন-চার দিন ধরে কক্ষটির দরজা বন্ধ ছিল। একপর্যায়ে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি বাড়ির মালিককে জানান প্রতিবেশীরা।পরে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ দেখতে পান।আরও  পড়ুন, ক্ষমতার টানাটানিতে লামা, ‘এই গ্রুপ না ওই গ্রুপ’ দ্বিধায় তৃণমূলপরিবারের দাবি, রিমার আগে বিয়ে হয়েছিল এবং ওই সংসারে তার একটি সন্তান রয়েছে। পরে বিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালে শুভ নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা গোপনে বিয়ে করেন বলে পরিবারের ভাষ্য।পরিবারের অভিযোগ, ওই বিয়ে শুভর পরিবার মেনে নেয়নি। পরে শুভকে অন্যত্র বিয়ে দেওয়া হলেও রিমার সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল। এ নিয়ে পারিবারিক চাপ ও মানসিক কষ্টে রিমা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিন দিন বন্ধ ছিল দরজা, জামালপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার