দৈনিক সংবাদ দিগন্ত

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।আরও পড়ুন, টোকিওর শপিং সেন্টারে তীব্র গন্ধ, হাসপাতালে ভর্তি ১৯বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেলে ভূমিকম্পটি আঘাত হানে চিলির উত্তরাঞ্চলের আন্তোফাগাস্তা অঞ্চলে। চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে।আরও পড়ুন, বিয়ের পর জানা গেল ‘ভাই’ আসলে স্বামী!এদিকে চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পের বৈশিষ্ট্য সুনামি সৃষ্টির মতো নয়। ফলে উপকূলীয় এলাকায় সুনামির কোনো ঝুঁকি নেই।আরও পড়ুন, যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত একাধিক বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। মূলত নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলেই দেশটিতে নিয়মিত ভূকম্পন অনুভূত হয়।

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি