নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বুধবার ভোর ৪টার দিকে কারখানার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।খবর পেয়ে আদমজী, কাঁচপুর, শিবু মার্কেট ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আরও পড়ুন, আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনে মণিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালনএর মধ্যে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং অতিরিক্ত দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়।টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও আগুনে কারখানার গোডাউনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।