দৈনিক সংবাদ দিগন্ত

রাজশাহীতে আখচাষীদের পাশে সরকার

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর জন্য ১২ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২০ অক্টোবর বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কম্পিউটারের বোতাম চেপে কৃষকদের মোবাইল অ্যাকাউন্টে প্রণোদনার অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার আখচাষীদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ ৩৮ হাজার ৯৭০ জন চাষীর কাছে পৌঁছে দেওয়া হবে। কৃষকদের এই সহায়তা আখ চাষে কাজে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী কম্পিউটারের বোতাম চাপ দিয়ে অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ১৫ জন আখচাষীর হাতে সরাসরি চেক তুলে দেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন,ভাটেরারচরে সংঘর্ষ ঘিরে এলাকায় উত্তেজনাঅনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেন। সরকারি এই প্রণোদনার মাধ্যমে আখচাষীদের উৎপাদন ব্যয় সামলাতে সহায়তা করা এবং আখ চাষে উৎসাহ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। কৃষি খাতে উৎপাদন বাড়াতে কৃষকদের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনসভা শেষে প্রধানমন্ত্রীর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীতে আখচাষীদের পাশে সরকার