দৈনিক সংবাদ দিগন্ত

পদত্যাগ, ভিসা ও চাকরিতে বড় পরিবর্তন আনল সৌদি আরব

সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশেষায়িত আকামাধারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার। এখন থেকে সৌদিতে কর্মসংস্থানের জন্য তাদের বাধ্যতামূলকভাবে পৃথক ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র নিতে হবে।দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ডিজিটাল শ্রম প্ল্যাটফর্ম ‘কিওয়া’ জানিয়েছে, এই বিশেষ ওয়ার্ক পারমিট পেতে প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের ১০০ সৌদি রিয়াল ফি পরিশোধ করতে হবে। অনুমতিপত্র সংগ্রহ করতে হবে কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমেই।শুধু চাকরির ক্ষেত্রেই নয়, ব্যবসাপ্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগপত্র এবং ভিসা–সংক্রান্ত বিভিন্ন সেবার ক্ষেত্রেও নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এসব সেবার অর্থ পরিশোধ করা যাবে ক্রেডিট বা ডেবিট কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম অথবা কিওয়া ডিজিটাল ওয়ালেটের আরো পড়ুন ,  তেহরান-ওয়াশিংটন সমঝোতা ঘিরে রাশিয়া-চীনের সঙ্গে ইরানের সমন্বয় বৈঠকমাধ্যমে।এদিকে সৌদির বহুল পরিচিত ‘তামহির’ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় থাকা প্রশিক্ষণার্থীদের চুক্তি এখন থেকে ইলেকট্রনিকভাবে কিওয়া প্ল্যাটফর্মে নথিভুক্ত করা যাবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতি বা কর্মসংস্থান কোটার আওতায় গণ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।কর্মীদের পদত্যাগ প্রক্রিয়াতেও এসেছে নতুন নিয়ম। কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে এই সময়ের মধ্যে প্রতিষ্ঠান পদত্যাগপত্র গ্রহণ বা ঝুলিয়ে রাখতে পারবে না।এ ছাড়া ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে একবার ভিসা ইস্যু হলে তার তথ্য আর সংশোধনের সুযোগ থাকবে না। ভুল তথ্য দিলে পুরোনো ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।সৌদির নতুন এই নির্দেশনা দেশটিতে থাকা প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের চাকরি, ভিসা ও কর্মচুক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পদত্যাগ, ভিসা ও চাকরিতে বড় পরিবর্তন আনল সৌদি আরব