পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকা এবং সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, অথচ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি নেই।নাহিদ ইসলাম বলেন, সরকার জবাবদিহির আওতার বাইরে থাকায় এমন সিদ্ধান্ত নিতে পারছে।আরও পড়ুন, ‘ছবি শুধু স্মৃতি নয়, ইতিহাসও তুলে ধরে : দুদু তাঁর মতে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাহাড় থেকেও জোরালো আওয়াজ আসা প্রয়োজন।তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করেছে। সাম্প্রদায়িকতা, ধর্ম ও সামাজিক বিভাজনের রাজনীতি দূর করে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।পাহাড়ের সংকট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, পাহাড়ের নৃগোষ্ঠী ও বাঙালি— উভয় পক্ষই বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার। সেখানে চাঁদাবাজি, সন্ত্রাস এবং জবাবদিহিতার সংকট রয়েছে। এসব সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন।আলোচনা সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার, আলী আহসান জুনায়েদসহ দলটির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।