দৈনিক সংবাদ দিগন্ত

সম্পত্তি হস্তান্তর আইন প্রত্যাহারের দাবি জামায়াতের

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনকে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনটি প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার করা হব সোমবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতা-কর্মীরা। মিছিলটি কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।গতকাল রোববার জাতীয় সংসদে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বিল পাস হয়।সংশোধিত আইনে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলে, অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান হলে, দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন।এ ছাড়া দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলে,আড়ও পড়ুন,আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে হাইকোর্টে রিট আইন অনুযায়ী সম্পত্তির ভোগাধিকার গ্রহীতার ওয়ারিশদের কাছে যাওয়ার বিধান রাখা হয়েছে।তবে এই সংশোধনীর বিরোধিতা করেছে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সদস্যরা। তাদের দাবি, এতে ইসলামি উত্তরাধিকার বিধানের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে।সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্পত্তির উত্তরাধিকার ও বণ্টনের বিধান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তাই আইনটি নিয়ে দেশের আলেম-ওলামা ও ইসলামি বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত।আইনমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া বোর্ডসহ দেশি-বিদেশি ইসলামি বিশেষজ্ঞদের দিয়ে আইনটি পর্যালোচনার আহ্বান জানান।অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বলেছিলেন, সংশোধিত আইনের বিধান হেবা বা মুসলিম আইনের অধীন অন্য কোনো সম্পত্তি হস্তান্তর পদ্ধতিতে প্রভাব ফেলবে না। বিরোধী দলের আপত্তি নাকচ করে কণ্ঠভোটে বিলটি পাস হয়।জামায়াত বলছে, আইনটি প্রত্যাহার না হলে এ ইস্যুতে তাদের আন্দোলন আরও জোরদার করা হবে।

সম্পত্তি হস্তান্তর আইন প্রত্যাহারের দাবি জামায়াতের