দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে পুলিশের অভিযানে মাদক মামলাসহ ৪ জন গ্রেপ্তার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১১ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলা, জিআর পরোয়ানা, সিআর পরোয়ানা এবং জিএমপি অধ্যাদেশের মামলায় ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামী জানে আলম (৩৫) গ্রেফতার হন। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বসবাস করতেন।এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম কালু (৩০)-কে গ্রেফতার করা হয়। তার বর্তমান ঠিকানা আরও  পড়ুন, গঙ্গাচড়ায় বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ, বিচারাধীন জমি নিয়ে উত্তেজনাগাজীপুরের নাওজুরি এলাকা এবং স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামী দিদার আহম্মেদ (৪১)-কেও গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার বাসিন্দা।একই অভিযানে জিএমপি অধ্যাদেশের প্রসিকিউশনভুক্ত আসামী মোঃ আমিনুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দত্তগ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় অবস্থান করছিলেন।বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

গাজীপুরে পুলিশের অভিযানে মাদক মামলাসহ ৪ জন গ্রেপ্তার