দৈনিক সংবাদ দিগন্ত

সালমান শাহ ছিলেন অনন্য স্টাইল আইকন

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহকে প্রজন্মের পর প্রজন্ম মানুষ মনে রেখেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর মতে, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, ছিলেন অনন্য এক স্টাইল আইকন।সালমান শাহর জীবন ও ক্যারিয়ার অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এ অভিনয় করেছিলেন অপূর্ব। সিরিজটির গল্পের মাধ্যমে কিংবদন্তি এই নায়ককে নতুনভাবে জানার সুযোগ পান তিনি।সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যুর ঘটনা। মৃত্যুর প্রায় তিন দশক পর মামলাটিতে নতুন করে আইনি তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।এমন পরিস্থিতিতে সালমান শাহকে কীভাবে দেখেন—এমন প্রশ্নের জবাবে অপূর্ব বলেন, আড়ও পড়ুন,পরীমনির ক্যারিয়ারের প্রথম পারিশ্রমিক ৩ লাখ টাকাসালমান শাহ ছিলেন এতটাই সুদর্শন ও স্মরণীয় একজন মানুষ, যাঁকে প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে রাখার মতো।অপূর্বের ভাষায়, সালমান শাহ ছিলেন একজন স্টাইল আইকন। তাঁর পোশাক-পরিচ্ছদ, ব্যক্তিত্ব, অভিনয়শৈলী ও পর্দায় উপস্থিতির মধ্যে এমন এক আলাদা আভা ছিল, যা তাঁকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছিল।তিনি বলেন, এখনো কেউ সালমান শাহর স্টাইলের অর্ধেকও ধারণ করতে পারলে মানুষ তাঁকে স্টাইলিশ বলে মনে করে। প্রজন্মের পর প্রজন্ম সেই আভা ধারণ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।‘বুকের মধ্যে আগুন’ সিরিজে সালমান শাহর জীবনের বিভিন্ন অধ্যায় উঠে এসেছে। সেই গল্পের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতাও অপূর্বর অভিনয়জীবনে বিশেষ একটি অধ্যায় হয়ে আছে।এদিকে, সাম্প্রতিক আইনি তৎপরতার কারণে আবারও নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহর জীবন ও মৃত্যু। তবে প্রায় তিন দশক পরও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মারা যান ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই নায়ক। তাঁর মৃত্যুর পর চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয় গভীর শূন্যতা। সময়ের ব্যবধানে সেই শূন্যতা আরও স্পষ্ট হলেও দর্শকদের হৃদয়ে সালমান শাহর অবস্থান আজও অমলিন।নতুন প্রজন্মের দর্শকদের কাছেও সমান জনপ্রিয় ও স্মরণীয় সালমান শাহ—যা প্রমাণ করে বাংলা চলচ্চিত্রে তাঁর প্রভাব কতটা গভীর ও দীর্ঘস্থায়ী।

সালমান শাহ ছিলেন অনন্য স্টাইল আইকন