দৈনিক সংবাদ দিগন্ত

লাইনচ্যুতির ঘটনায় সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হওয়ার পর লাইন মেরামতের কাজ পরিচালিত হয়। দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করে লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসার পর এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরোও পড়ুন,দীর্ঘদিন পর হোটেল-রিসোর্টে শতভাগ বুকিং, উপচে পড়া ভিড়'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেনটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ ৪টি বগি লাইন থেকে ছিটকে পড়ে এবং হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লাইনচ্যুতির ঘটনায় সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী বরখাস্ত