দৈনিক সংবাদ দিগন্ত

অ্যারোটিক ভিডিও নিয়ে পুনম পান্ডের বিস্ফোরক মন্তব্য

বোল্ড ও বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। এবার খোলামেলা ও অ্যারোটিক কনটেন্ট তৈরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের তৈরি বোল্ড কনটেন্টের পক্ষে অবস্থান নেন পুনম। তিনি দাবি করেন, এসব কাজকে তিনি অপরাধ বা পাপ হিসেবে দেখেন না। বরং তার তৈরি ভিডিও দেখে কেউ যদি মানসিক চাপ থেকে সাময়িক স্বস্তি বা বিনোদন পান, তাহলে সেটিকে তিনি এক ধরনের ‘সামাজিক সেবা’ হিসেবে দেখেন।পুনমের মতে, বর্তমান সময়ে অনেক মানুষ মানসিক চাপের মধ্যে রয়েছেন। তাদের বিনোদন দেওয়ার মাধ্যমে নিজের কাজের একটি ইতিবাচক দিক দেখেন তিনি।নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর প্রসঙ্গেও বিতর্কিত মত দিয়েছেন এই অভিনেত্রী। আড়ও পড়ুন,মিস ওয়ার্ল্ডের মুকুট জোহেইরি মোলারতার দাবি, দেহব্যবসাকে আইনি কাঠামোর আওতায় এনে বৈধতা দেওয়া হলে সমাজে নারীদের বিরুদ্ধে অপরাধ কমতে পারে।সমালোচকদের উদ্দেশে পুনম বলেন, অনেকেই ব্যক্তিগতভাবে এ ধরনের কনটেন্ট উপভোগ করলেও প্রকাশ্যে নৈতিকতার কথা বলে সমালোচনা করেন। মানুষের এই দ্বিমুখী আচরণকে তিনি গুরুত্ব দেন না বলেও জানান।২০১৩ সালে ‘নশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পুনম পান্ডের। এরপর ২০২২ সালে কঙ্গনা রানাউতের উপস্থাপনায় ওটিটি রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে আরও পরিচিতি পান তিনি।খোলামেলা উপস্থিতি ও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা পুনমের নতুন মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ এটিকে তার ব্যক্তিগত মতামত হিসেবে দেখলেও অনেকে প্রকাশ করেছেন ভিন্নমত।

অ্যারোটিক ভিডিও নিয়ে পুনম পান্ডের বিস্ফোরক মন্তব্য