বলিউডে আলিয়ার নতুন রেকর্ড
যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সিনেমা ‘আলফা’ মুক্তির আগেই নানা কারণে আলোচনায় এসেছে। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। তবে সিনেমাটির গল্পের পাশাপাশি আলোচনায় রয়েছে এর অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আলফা’য় অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন ২৫ কোটি রুপি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন।প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা কাইফ প্রতি সিনেমায় প্রায় ১৫ কোটি রুপি এবং দীপিকা পাড়ুকোন ২০ কোটির কিছু বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। ফলে ‘আলফা’য় আলিয়ার পারিশ্রমিক বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘আরও পড়ুন, প্রিয় দল নিয়ে মুখ খুললেন পূজা চেরিঅ্যানিম্যাল’-এর সাফল্যের পর তিনি এ ছবির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ ও বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। দুজনই প্রায় ৩ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে। তবে তাঁর পারিশ্রমিক কত, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।অন্যদিকে, অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়া ভাটকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও নির্মাতারা ছবিটির সাফল্য নিয়ে আশাবাদী। ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর এবং হৃতিক রোশনের উপস্থিতিতে নির্মিত ‘আলফা’ আগামী ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।