রিকশা গ্যারেজের আড়ালে অস্ত্র কারখানা, পেনগান-পিস্তলসহ গ্রেফতার ২
চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার রাতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার দুজন হলেন জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি, বয়স ৪৪ বছর এবং কবির, বয়স ৪৭ বছর। তাদের দুজনেরই বাড়ি হাটহাজারী উপজেলায়। জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক।চট্টগ্রাম জেলা পুলিশের ভাষ্য, অটোরিকশার গ্যারেজের মালিক দেশের বাইরে থাকার সুযোগে মেকানিক ওসমান দীর্ঘদিন ধরে গ্যারেজটি পরিচালনা করতেন। গ্যারেজ পরিচালনার আড়ালে সেখানে অস্ত্র তৈরি করতেন তিনি।আরও পড়ুন, মাজার বস্তি উচ্ছেদ অভিযানের পর ফুলেল শুভেচ্ছা ঘিরে প্রশ্ন, তদন্তের দাবিপুলিশের দাবি, ওসমানের তৈরি অস্ত্র চিহ্নিত সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন গ্রেফতার জামাল ও কবির।অভিযানে তাদের হেফাজত থেকে একটি অত্যাধুনিক পেনগান, চারটি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি এবং দুটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়েছে।চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী সার্কেলের কর্মকর্তা কাজী তারেক আজিজ জানান, দুজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্র তৈরির কারখানা ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।এ ঘটনায় পলাতক মেকানিক ওসমানসহ সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্রের উৎস নির্মূলে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।