দৈনিক সংবাদ দিগন্ত

সদর থানার বিশেষ অভিযানে ২ বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুর মহানগরীর সদর থানার পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামেন পুলিশের একটি চৌকস দল। অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ওসি আমিনুল ইসলাম সদর থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, আরও  পড়ুন, সংরক্ষিত বনে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অভিযান, সাতছড়িতে ভাঙা হলো ৪ স্থাপনাছিনতাই, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে সদর থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কারণে অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হবে।

সদর থানার বিশেষ অভিযানে ২ বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২