দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় অসহায় পরিবারের জন্য ঘর উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

অসহায় ও দরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিতে রংপুরের গঙ্গাচড়ায় ৯টি নবনির্মিত ঘর উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে।মানবিক সংগঠন ‘সীডস অব সাদকাহ’র উদ্যোগে আলমবিদিতর ইউনিয়নের সয়ড়াবাড়ি-১ গ্রামে একটি এবং বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে উদ্বোধন  করা হয় আরও আটটি ঘর।শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত এসব ঘর উদ্বোধন ও উপকারভোগীদের হাতে চাবি।আরও  পড়ুন, চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ তুলে দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।এ সময় তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।নতুন ঘর পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। কমলা বেগম বলেন, নিজের একটি নিরাপদ ও স্থায়ী ঘরের স্বপ্ন ছিল দীর্ঘদিনের। ‘সীডস অব সাদকাহ’র সহযোগিতায় সেই স্বপ্ন পূরণ হয়েছে।স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগে দরিদ্র পরিবারের দীর্ঘদিনের আবাসন সংকট অনেকটাই দূর হবে।

গঙ্গাচড়ায় অসহায় পরিবারের জন্য  ঘর উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী