দৈনিক সংবাদ দিগন্ত

আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেবেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, আর ও পড়ুন, ৫ কোটির গ্রাহককে স্মার্ট মিটারের আওতায় আনছে সরকারকাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এসব প্রতিযোগিতায় অংশ নেয় ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী।অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৫টি ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি এবং দুটি ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে।এ ছাড়া প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ৬৪ জেলার প্রাথমিক শিক্ষার বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ, ডিজিটাল শিক্ষা, স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা ও ফাউন্ডেশনাল লার্নিং কার্যক্রমও তুলে ধরা হবে।

আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান