দৈনিক সংবাদ দিগন্ত

পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বাদীসহ ৩ জন আহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে এক আসামিকে ছিনিয়ে নেওয়া এবং বাদীসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সকালে জৈনা বাজার এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, জনি (পিতা-মৃত আয়ুব আলী), কবির হোসেন (পিতা-মৃত আয়ুব আলী), হাবিব (পিতা-মৃত আয়ুব আলী), সাইফুল ইসলাম (পিতা-মৃত বাদল মিয়া), আমিনুল ইসলাম (পিতা-মৃত আতাউল্লা মাস্টার), রুহুল কদ্দুস (পিতা-সবদর আলী ফকির), দোলন (পিতা-রুহুল কদ্দুস), শরিফ (পিতা-মৃত ইব্রাহিম) ও শামিম (পিতা-শফিক)-এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল পুলিশের হেফাজত থেকে এক আসামিকে ছিনিয়ে নেয়।ভুক্তভোগীদের দাবি, আসামিরা ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী ধরা হয়েছে বলে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে জড়ো করে একটি মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করে। এতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।আরও  পড়ুন, গাজীপুরে বৃষ্টিতে ভিজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনপ্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে মাত্র তিনজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। উত্তেজিত জনতার কারণে পুলিশ তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে।এ সময় মামলার বাদী হাবিবুর রহমান ঘটনাটির প্রতিবাদ ও বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলেকেও বেধড়ক মারধর করা হয়। পরে তাদের উদ্ধার করতে গেলে হাবিবুর রহমানের এক বন্ধুও হামলার শিকার হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ভুক্তভোগীদের অভিযোগ, আসামিরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাদের গুরুতর জখম করেছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে পুলিশের উপস্থিতিতে আসামি ছিনিয়ে নেওয়া এবং প্রকাশ্যে হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন..

পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বাদীসহ ৩ জন আহত