দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকায় মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার, একদিনে গ্রেপ্তার ৪৮৫ জন

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ সময় দায়ের করা হয়েছে ৫০টি মামলা।ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন,আরও  পড়ুন, যে বুড়িগঙ্গায় সাঁতার কেটেছি, সেই নদী আজ মৃত্যুর মুখে তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ২৯৫ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৮টি মোবাইল ফোন, নগদ ১ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে তিনটি চাকু, তিনটি লোহার পাইপ, একটি কাটার ও একটি লোহার পাত।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ঢাকায় মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার, একদিনে গ্রেপ্তার ৪৮৫ জন