অবৈধ হজে সৌদি আরবের কঠোর অবস্থান, বিদেশিদের বহিষ্কারের বিধান
অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। বিদেশিদের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।এছাড়া অবৈধ হজে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহযোগিতা করে, তাহলে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। জড়িত ব্যক্তির সংখ্যা অনুযায়ী এ জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।আরও পড়ুন , আইনশৃঙ্খলা উন্নত হওয়ায় ধাপে ধাপে সেনাবাহিনী ব্যারাকে ফেরানো বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীরসৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাভেল এজেন্সি, আবাসন সেবাদাতা, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দাতাদের ক্ষেত্রেও এ আইন প্রযোজ্য হবে। আইন লঙ্ঘনে ব্যবহৃত যানবাহনও জব্দ করা হতে পারে।নতুন নিয়ম অনুযায়ী, কেবল অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।ভিজিট ভিসাধারীরাও বৈধ অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিক ও ভিসাধারীকে এসব নিয়ম কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছে।এদিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে। সম্প্রতি ভুয়া হজ পারমিট প্রচারের অভিযোগে মক্কায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।