দৈনিক সংবাদ দিগন্ত

অবৈধ নির্মাণের অভিযোগে অভিষেক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নোটিশ

অবৈধ নির্মাণের অভিযোগে এবার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন। তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে পৃথক দুটি নোটিশ পাঠানো হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ কলকাতা পুর আইন ১৯৮০-এর ৪০০(১) ধারায় এই নোটিশ জারি করেছে। ওই ধারায় অনুমোদিত নকশার বাইরে নির্মাণ বা অবৈধ স্থাপনা হলে পুর কমিশনার তা ভেঙে ফেলা বা কাজ বন্ধের নির্দেশ দিতে পারেন। নোটিশে ভবানীপুর এলাকার দুটি ঠিকানার উল্লেখ রয়েছে—১২১ কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোড। অভিযোগ, এই দুই স্থাপনায় অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে।আরও পড়ুন, ৬০ দিনের বদলে ৩০ দিন, বদলাচ্ছে থাইল্যান্ডের ভিসানীতিপুরসভার নির্দেশনায় বলা হয়েছে, সাত দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলতে হবে। অন্যথায় কেন পুরসভা নিজে তা ভেঙে দেবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পুরসভা স্বল্প নোটিশেই অপসারণের ব্যবস্থা নেবে। পাশাপাশি এই খরচ সংশ্লিষ্ট মালিকদের বহন করতে হবে বলেও জানানো হয়েছে।এছাড়া সংশ্লিষ্ট ভবনের অনুমোদিত নকশা ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন, ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন প্রেসিডেন্ট পুতিনঘটনাটি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, তাঁর প্রতিষ্ঠান ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর একাধিক সম্পত্তি কলকাতায় রয়েছে।আরও পড়ুন, চীনে বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১০, অরেঞ্জ অ্যালার্ট জারিএদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেও অতীতে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামটি উঠে আসে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন ও অর্থ পাচারের অভিযোগ তুলেছিল এবং এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করা হয়। এবার কলকাতা পুরসভার নতুন এই নোটিশকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।

অবৈধ নির্মাণের অভিযোগে অভিষেক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নোটিশ