নিরাপত্তাজনিত কারণে মতিঝিল অফিস বন্ধ করল জাতীয় নাগরিক পার্টি
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মতিঝিলের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।আরও পড়ুন, বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শেষ ২৭ মেনাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে থাকা অস্থায়ী অফিস বন্ধ করা হয়েছে। এখন থেকে সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।”আরও পড়ুন, হাসপাতালের খাবার খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রীতিনি সবাইকে নতুন ঠিকানায় যোগাযোগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “আমাদের পথচলা অব্যাহত থাকবে। জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাব।”আরও পড়ুন, ঈদুল আজহায় টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ফেসবুক পোস্টের শেষে তিনি সতর্ক করে বলেন, “কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে অনুরোধ করা হচ্ছে।”