ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আগামী সোমবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস খুলছে। ফলে দীর্ঘ ছুটি শেষে আবারও স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরছে পুরো দেশ।আরও পড়ুন, জাতিসংঘের নিহতের সংখ্যা ‘ভুল’, ওএইচসিএইচআরকে শেখ হাসিনার চিঠিগত ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে আগে থেকেই ছয় দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরে আরও একদিন নির্বাহী আদেশে ছুটি বাড়িয়ে মোট সাত দিনের টানা ছুটি নিশ্চিত করা হয়। এই দীর্ঘ ছুটির মধ্যে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ ছিল। ছুটির আগে ২৩ মে শনিবার অফিস খোলা থাকলেও পরে ২৫ মে থেকে শুরু হয় টানা ছুটি।আরও পড়ুন, জিয়ার শাহাদতবার্ষিকীতে দুস্থদের খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমানজনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, ডাক, টেলিযোগাযোগ, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ছুটির আওতার বাইরে ছিল। সোমবার থেকে আবারও ব্যাংকিং কার্যক্রম, শেয়ারবাজার, প্রশাসনিক দপ্তরসহ সব ধরনের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।আরও পড়ুন, জিয়াউর রহমান নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন: রাষ্ট্রপতিঈদের লম্বা ছুটি শেষে এখন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মস্থলে ফেরা মানুষের ব্যস্ততা দেখা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিস কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।