অপরাধ দমনে ডিএমপির অভিযান, দুই থানায় ৩৮ জন আটক
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে আবারও বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ জানায়, হাজারীবাগ থানা এলাকায় পরিচালিত অভিযানে ২২ জনকে এবং শেরেবাংলা নগর থানা এলাকায় আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিভিন্ন অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।আরও পড়ুন, যাত্রাবাড়ীতে শ্রেণিকক্ষে বেঞ্চ থেকে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুডিএমপির তথ্যমতে, গ্রেফতার হওয়া ৩৮ জনের মধ্যে তিনজনকে মুলতবি মামলার ভিত্তিতে এবং বাকি ৩৫ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন, সন্ত্রাসী ও অপরাধপ্রবণ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবেই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।ডিএমপির মতে, অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযানের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল রাখার উদ্যোগ চলমান রয়েছে।