ভুয়া র্যাব পরিচয়ে রাজধানীতে অস্ত্র সন্ত্রাসের ছক, উত্তরা-মিরপুরে যৌথ অভিযানে ভেঙে গেল চক্র
রাজধানী ঢাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপরাধচক্র। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর পৃথক অভিযানে উত্তরা ও মিরপুর এলাকা থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ভুয়া র্যাব পরিচয়পত্র ও পোশাকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উত্তরা পূর্ব থানাধীন বিএনএস সেন্টার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। সন্দেহজনক একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে চাঞ্চল্যকর সব সরঞ্জাম উদ্ধার করা হয়।১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড ৫.৫২ মি.মি. গোলাবারুদ, ১টি, ডামি, পিস্তল, ২টি, পিস্তল কভার, ২টি হাতকড়া, ১টি ওয়াকি-টকি, ২টি নকল র্যাব আইডি কার্ড, ৪টি কালো র্যাব জ্যাকেট, বিভিন্ন অভিযানে ব্যবহৃত সরঞ্জামাদি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানোর ভান করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির পরিকল্পনা করছিল। বিষয়টি তদন্তে আরও বিস্তৃত তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।একই রাতে রাজধানীর মিরপুর-১১ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে উদ্ধার করা হয়— ১টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন,২ রাউন্ড গোলাবারুদ।আরও পড়ুন, লালপুরের জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন নাটোর-১ আসনের বিএনপি প্রার্থীআইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, রাজধানীতে অবৈধ অস্ত্রের একটি বড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে, যারা পরিচয় গোপন করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভুয়া পরিচয়ে অপরাধ করার প্রবণতা দমন করতে যৌথ বাহিনী নিয়মিত টার্গেটভিত্তিক অভিযান পরিচালনা করছে। রাজধানীতে অবৈধ অস্ত্র ও প্রতারণা চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও প্রতারণা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।