৫ কোটির গ্রাহককে স্মার্ট মিটারের আওতায় আনছে সরকার
বিদ্যুৎ খাতে অপচয় কমানো, অবৈধ সংযোগ নিয়ন্ত্রণ এবং রাজস্ব আদায় বাড়াতে দেশজুড়ে দ্রুতগতিতে বসানো হচ্ছে স্মার্ট প্রিপেইড বিদ্যুৎ মিটার। সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে স্থাপন করা হয়েছে ৮৭ লাখ ৫০ হাজার ৮২৩টি প্রিপেইড মিটার।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড—বিউবোর চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, কারিগরি বহির্ভূত সিস্টেম লস কমানো এবং নির্বিঘ্ন রাজস্ব আদায় নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব গ্রাহককে স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ গ্রাহককে এই ব্যবস্থায় আনা সম্ভব নাও হতে পারে।আরও পড়ুন , সরকারের মাস্টারপ্ল্যান প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু ‘জুলাই স্মৃতি জাদুঘরের’ : স্বরাষ্ট্রমন্ত্রীঅনুযায়ী, দেশের পাঁচ কোটিরও বেশি বিদ্যুৎ গ্রাহককে ধাপে ধাপে স্মার্ট মিটারিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, অবৈধ সংযোগ, মিটারে কারসাজি ও অন্যান্য অনিয়মের কারণে ৫ থেকে ৭ শতাংশ বিদ্যুৎ অপচয় হয়, যা স্মার্ট প্রিপেইড মিটার ব্যবহারে উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৫ লাখ ৩৭ হাজারের বেশি মিটার স্থাপন করেছে বিউবো। এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোও দ্রুতগতিতে স্মার্ট মিটার স্থাপন করছে।স্মার্ট প্রিপেইড মিটারে রয়েছে নানা সুবিধা। গ্রাহকরা পাবেন ২ শতাংশ মূল্যছাড়, থাকবে না বিতর্কিত বিলের ঝামেলা। ব্যালেন্স শেষ হওয়ার আগেই সতর্কবার্তা, জরুরি ঋণ সুবিধা এবং স্বয়ংক্রিয় ব্যবহার তথ্য সংরক্ষণের সুবিধাও মিলবে।