দৈনিক সংবাদ দিগন্ত

গুলশানে স্পার আড়ালে ‘অন্ধকার বাণিজ্য’ পুলিশের অভিযানে ২৮ জন গ্রেফতার

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার গুলশান-২ এলাকার দুটি স্পা সেন্টারে অভিযান চালায় গুলশান থানা পুলিশ। অভিযানে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ মোট ২৮ জনকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র স্পা ব্যবসার আড়ালে দেহব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।আরও  পড়ুন, মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসগুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন বলেন, স্বাস্থ্যসেবা ও সৌন্দর্যচর্চার আড়ালে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে দুটি স্পা সেন্টারে অভিযান চালানো হয়েছে। অভিযানে ২৮ রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার গুলশান-২ এলাকার জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, রাজধানীর কোনো এলাকায় স্পা সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও পৃষ্ঠপোষকদের শনাক্তে তদন্ত চলছে

গুলশানে স্পার আড়ালে ‘অন্ধকার বাণিজ্য’ পুলিশের অভিযানে ২৮ জন গ্রেফতার