দৈনিক সংবাদ দিগন্ত

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শফিকুর রহমানের

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত

শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পূর্ণ নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। এ দেশে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। 

আরও পড়ুন,দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা প্রয়োজন। বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন। একই সঙ্গে তাঁদের সহযোগিতায় নিজেদের অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল এবং জনবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিষয় : নিরাপত্তা নিশ্চিত দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x