কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।সোমবার (১২ অক্টোবর ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।পরে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
আরও পড়ুন, কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি, মহড়া ও বিভিন্ন কর্মসূচি পালিত
ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। সাজা শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা হলেন—মো. আলী, ফয়সাল, আবু বক্কর, শাহীন, নুর মোহাম্মদ, জিহাদ, সাইফুল, মাসুদ, বেলাল, রাকিব হোসেন, ইব্রাহিম খলিল, শামীম ও রাজীব।কক্সবাজার শহরের পর্যটন এলাকায় মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।কক্সবাজার #মাদকবিরোধীঅভিযান #সুগন্ধাপয়েন্ট ভ্রাম্যমাণআদালত #কক্সবাজারনিউজ
বিষয় : কারাদণ্ড মাদকবিরোধী সুগন্ধা পয়েন্টে

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন