দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আদর্শ কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রচলিত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মঞ্চ ছেড়ে সরাসরি শিক্ষার্থীদের মাঝে গিয়ে নবীনদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের নবীনবরণ অনুষ্ঠান হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর। প্রিয় অতিথির কাছ থেকে সরাসরি ফুল পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবীন শিক্ষার্থীরা।সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান। শিক্ষার্থীদের সঙ্গে তাঁর এই আন্তরিকতাপূর্ণ উপস্থিতি অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী ও কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার এবং সাবেক ভিপি ও বিএনপি নেতা ফায়েকুজ্জামান। এ ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন ও বর্তমান শিক্ষার্থী, বিএনপি এবং এর সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। 

আরও  পড়ুন, জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে কাজে লাগিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চাও করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য স্থির রেখে অধ্যবসায়, সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে কলেজ থেকে গত বছর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নয়জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের এই অর্জনকে কলেজের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখা হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও অতিথিরা। নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা কলেজজীবনের নতুন অধ্যায়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে নিজেদের মেধা ও মনন বিকাশের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়।সামগ্রিকভাবে নবীনদের স্বাগত জানানো এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করে।

বিষয় : শিক্ষার্থীদের সংবর্ধনা আদর্শ কলেজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x