দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

১৯ অক্টোবর উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান, থাকছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

সাক্ষীর বক্তব্য নিয়ে মন্তব্য, পলককে থামিয়ে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

সোমবার থেকে দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার দাবি

সংসদ মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি সংযোজনের প্রস্তাব

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহযোগিতা জরুরি: রাষ্ট্রপতি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে পরীক্ষার্থীদের অবরোধ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে পরীক্ষার্থীদের অবরোধ

১৯ অক্টোবর উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান, থাকছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

১৯ অক্টোবর উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান, থাকছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
১৯ অক্টোবর উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী শাহে আলম। ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, দীর্ঘ প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নতুন সাজে নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে ঐতিহাসিক এই উদ্যান। জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন। 

আরও পড়ুন,মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

আধুনিকায়নের অংশ হিসেবে উদ্যানে যুক্ত করা হয়েছে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর ব্যবস্থা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি এবং শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা। পাশাপাশি রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা। এসব সুবিধার মাধ্যমে উদ্যানটিকে নগরবাসীর অবসর কাটানো ও বিনোদনের একটি আকর্ষণীয় স্থানে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ এই এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশকে মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্যানটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলে রাজধানীর বাসিন্দারা নতুন পরিবেশে অবসর কাটানো, হাঁটাচলা ও বিভিন্ন বিনোদনমূলক সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

বিষয় : উদ্বোধন ঐতিহাসিক সেপ্টেম্বর-অক্টোবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১১ অক্টোবর ২০২৬

১৯ অক্টোবর উদ্বোধন হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান, থাকছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x