দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

সাক্ষীর বক্তব্য নিয়ে মন্তব্য, পলককে থামিয়ে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

সোমবার থেকে দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার দাবি

সংসদ মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও আধুনিক পরীক্ষার যন্ত্রপাতি সংযোজনের প্রস্তাব

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহযোগিতা জরুরি: রাষ্ট্রপতি

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে পরীক্ষার্থীদের অবরোধ

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর বা পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় পৃথক দুটি পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে সতর্ক অবস্থান ও টহল জোরদার থাকায় বিএসএফ ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয়। রোববার, ১১ অক্টোবর ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। একই দিন সকালে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আরও চারজনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ৪৭ বিজিবি জানায়, গাংনীর রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দুই পুরুষ ও দুই নারীসহ মোট ছয়জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। 

আরও পড়ুন,সাক্ষীর বক্তব্য নিয়ে মন্তব্য, পলককে থামিয়ে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

পরে সকাল ৮টার দিকে বিজিবি সীমান্তে অবস্থান জোরদার করলে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্প ওই ব্যক্তিদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে, সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে ঠোটারপাড়া বিওপির নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকা দিয়ে আরও চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন। বিজিবির তৎপরতায় সকাল ৮টার দিকে বিএসএফের এই প্রচেষ্টাও ব্যর্থ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। তিনি আরও জানান, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তা বিজিবির নিয়ন্ত্রণে আছে। দুই সীমান্তে পৃথক এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও সতর্কতা বজায় রেখেছে বিজিবি।

বিষয় : বিজিবি মেহেরপুর বিএসএফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x