প্রকল্পের কাজ সম্পন্ন হলে যানজট নিরসনের পাশাপাশি চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন সহজ হবে নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের ভোগড়া বাইপাস–ঢাকা বাইপাস–চট্টগ্রাম বিশ্বরোড প্রকল্পের চলমান সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, ডিবিসি চ্যানেলের পরিচালক এবং স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন চৌধুরী। গত ১০ নভেম্বর ২০২৪ তারিখে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের চলমান নির্মাণকাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় সালাহউদ্দিন চৌধুরী বলেন, ভোগড়া বাইপাস ফ্লাইওভার প্রকল্পের কাজ সম্পন্ন হলে গাজীপুরের দীর্ঘদিনের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গাজীপুর থেকে চট্টগ্রাম বন্দরে শিল্পকারখানার পণ্য দ্রুত পরিবহন এবং নির্ধারিত সময়ে শিপমেন্ট কার্যক্রম সম্পন্ন করা সহজ হবে। তিনি আরও বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল।
আরও পড়ুন,তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নারায়ণগঞ্জ জেলা রোভারের ডে ক্যাম্প
এ অঞ্চলের সঙ্গে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও বন্দরগুলোর যোগাযোগব্যবস্থা উন্নত হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি শিল্পকারখানার পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সালাহউদ্দিন চৌধুরী গাজীপুরের একজন কৃতী সন্তান হিসেবে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও শিল্প খাতের অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, পরিকল্পিত সড়ক অবকাঠামো নির্মাণ ও কার্যকর যোগাযোগব্যবস্থা শিল্পাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। বর্তমানে ভোগড়া বাইপাস–ঢাকা বাইপাস–চট্টগ্রাম বিশ্বরোড প্রকল্পের সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গাজীপুরের যানজট কমানো, পণ্য পরিবহনে গতি আনা এবং শিল্পাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন