দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে স্বামীহারা পরমিলাকে ঘরে ফিরিয়ে দিলেন ইউএনও

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রস্তুতি, মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

খাবারের প্রলোভনে ১২ বছরের শিশুকে অপহরণ, ভারতে পাচারের আগেই উদ্ধার

গংগাচড়ায় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

আমতলী ইউনিয়নে কাকন মৃধাকে ঘিরে নির্বাচনী আলোচনা

মেধা, সাফল্য ও স্বপ্নের উদ্‌যাপন: সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা

মুক্তিযোদ্ধা হকার্স মার্কেট ঘিরে পথচারীদের দুর্ভোগ, সড়কেও দখলের অভিযোগ; চাঁদা আদায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি

চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য খালাসে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য খালাসে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মেধা, সাফল্য ও স্বপ্নের উদ্‌যাপন: সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা

মেধা, সাফল্য ও স্বপ্নের উদ্‌যাপন: সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা
সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা

মেধা, অধ্যবসায় ও শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি দিতে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতির পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। 

আরও পড়ুন,মুক্তিযোদ্ধা হকার্স মার্কেট ঘিরে পথচারীদের দুর্ভোগ, সড়কেও দখলের অভিযোগ; চাঁদা আদায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি

এবারের আয়োজনে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এ বৃত্তিপ্রাপ্ত ২৯ জন, অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৯৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সব মিলিয়ে ১৭৮ শিক্ষার্থীর হাতে তাদের নিজস্ব ছবি সংযুক্ত আকর্ষণীয় ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা আজ সমাজের সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং মাদকের ছোঁয়া থেকে দূরে রাখতে মা-বাবার সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের চলাফেরা, মানসিক বিকাশ ও মূল্যবোধ গঠনের প্রতিও অভিভাবকদের নজর দিতে হবে।

বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, শুধু ভালো জিপিএ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হতে পারে না। সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন বলেন, ছাত্রীদের এ গৌরবময় সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের নিরলস পরিশ্রম রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান ও সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা ওয়াহিদা সুলতানা, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, শেখ তাজুর রহমান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু তরফদার, মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুল্লাহসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেদায়েতুল্লাহ ও ফাতেমা নাসরিনের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। নবম শ্রেণির দিবা শাখার শিক্ষার্থী তাসফিয়া ও তাবাসসুম অনুষ্ঠান সঞ্চালনা করে।

কৃতি ছাত্রীদের উচ্ছ্বাস, শিক্ষকদের আনন্দ এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ আয়োজন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

বিষয় : সাতক্ষীরা সাফল্য সংবর্ধনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেধা, সাফল্য ও স্বপ্নের উদ্‌যাপন: সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x