ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে প্রক্রিয়াকরণের জন্য ২০২৭ সালে সৌদি আরব ও আবুধাবি থেকে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড অয়েল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা এডনক থেকে জিটুজি ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি এই তেল আমদানি করবে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই ক্রুড অয়েল আমদানির অর্থায়নে আন্তর্জাতিক ইসলামিক বাণিজ্য অর্থায়ন সংস্থা আইটিএফসির ঋণ ব্যবহারের কথা জানানো হয়েছে।
বিপিসি দীর্ঘদিন ধরে জিটুজি চুক্তির আওতায় সৌদি আরামকো ও এডনক থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে আসছে। বৈঠকে জানানো হয় পুরোনো প্ল্যান্টে সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ও আবুধাবির মারবান ক্রুড অয়েল প্রক্রিয়াকরণ তুলনামূলকভাবে বেশি উপযোগী এবং আর্থিকভাবে লাভজনক।
আরও পড়ুন,সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ
এদিকে ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জিটুজি প্রক্রিয়ায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির আরেকটি প্রস্তাবও নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময় ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
এছাড়া সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ ক্রয় ট্যারিফ নির্ধারণ রেলপথ উন্নয়ন সার আমদানি হাওর অবকাঠামো উন্নয়ন সড়ক-সেতু পুনর্নির্মাণ এবং রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণসহ বিভিন্ন ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন