দৈনিক সংবাদ দিগন্ত

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ

দেশে সাধারণ মূল্যস্ফীতি আবারও বেড়েছে। সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের মাস আগস্টে এ হার ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশীয় পয়েন্ট।মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।বিবিএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। আগস্টে এ হার ছিল ৭ দশমিক ০২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।তবে গত বছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। 

আরও  পড়ুন, ভারতের সঙ্গে বৈরিতা নয় স্বার্থের সুরক্ষা চান নাহিদ ইসলাম

সে হিসাবে চলতি বছরের সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি গত বছরের একই সময়ের তুলনায় কম রয়েছে।অন্যদিকে সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমেছে। এ মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আগস্টে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০২ শতাংশীয় পয়েন্ট।তবে গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ। ফলে বছরের ব্যবধানে এ খাতে মূল্যস্ফীতি বেড়েছে।সামগ্রিকভাবে সেপ্টেম্বরের পরিসংখ্যানে খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির পাশাপাশি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে রয়েছে। এতে সাধারণ মূল্যস্ফীতির ওপর চাপ অব্যাহত থাকার চিত্রই উঠে এসেছে।

বিষয় : মূল্যস্ফীতি পরিসংখ্যান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x