দৈনিক সংবাদ দিগন্ত

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি

সেমিফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি

এশিয়া কাপের মাত্র কয়েক দিন পর আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল।শুক্রবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। এর মধ্য দিয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে এশিয়া কাপজয়ী ভারতকে পেয়েছে বাংলাদেশ।এর আগে নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৪২ রানে হেরেছিল বাংলাদেশ। সেই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল জ্যোতির দলকে। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই ভারতের বিপক্ষেই আবারও মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।ভারত ও জাপানের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক জাপান। ভারতীয় বোলারদের সামনে ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি তারা। জবাবে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 

আরও  পড়ুন, হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই এনগিডি

৮ উইকেটের বড় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হরমনপ্রীত কৌরের দল।অন্যদিকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চীনের বিপক্ষে হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় তা অনুষ্ঠিত হয়নি। পরে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ।আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। করোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।একই দিনে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ফলে শিরোপার লড়াইয়ে যেতে হলে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে হবে জ্যোতি-নাহিদাদের।

বিষয় : ক্রিকেট দল সেমিফাইনালে ভারত মুখোমুখি ক্রিকেট দল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়া কাপের মাত্র কয়েক দিন পর আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল।শুক্রবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। এর মধ্য দিয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে এশিয়া কাপজয়ী ভারতকে পেয়েছে বাংলাদেশ।এর আগে নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৪২ রানে হেরেছিল বাংলাদেশ। সেই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল জ্যোতির দলকে। এবার এশিয়ান গেমসের মঞ্চে সেই ভারতের বিপক্ষেই আবারও মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।ভারত ও জাপানের ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক জাপান। ভারতীয় বোলারদের সামনে ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি তারা। জবাবে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 

আরও  পড়ুন, হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই এনগিডি

৮ উইকেটের বড় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হরমনপ্রীত কৌরের দল।অন্যদিকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চীনের বিপক্ষে হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় তা অনুষ্ঠিত হয়নি। পরে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ।আগামী ২০ সেপ্টেম্বর এশিয়ান গেমসের নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। করোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।একই দিনে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ফলে শিরোপার লড়াইয়ে যেতে হলে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে হবে জ্যোতি-নাহিদাদের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x