দৈনিক সংবাদ দিগন্ত

হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই এনগিডি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে বড় ধাক্কা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার লুঙ্গি এনগিডি।ঘরোয়া প্রথম শ্রেণির একটি ম্যাচ খেলার সময় অস্বস্তি অনুভব করেন এনগিডি। পরে স্ক্যান করানো হলে তার চোট ধরা পড়ে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই প্রোটিয়া পেসারকে।এর আগে কাগিসো রাবাদা ও ওটনিয়েল বার্টম্যান চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। ফলে এনগিডির চোটে অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগে নতুন করে পরিবর্তন আনতে হচ্ছে।

আরও  পড়ুন, বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এনগিডির পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার এনকোবানি মোকোয়েনা। নামিবিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ওয়ানডে অভিষেক হয় তার। দুই ম্যাচ খেলে একটি উইকেট নিয়েছেন এই তরুণ পেসার।তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে এনগিডি খেলতে পারবেন কি না, সেটি সিরিজ শুরুর ঠিক আগে পর্যালোচনা করা হবে। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর ডারবানে। দ্বিতীয় ওয়ানডে ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে পচেফস্ট্রুমে।চোটের ধাক্কা সামলে তরুণ মোকোয়েনাকে নিয়ে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

বিষয় : বড় ধাক্কা অস্ট্রেলিয়া সিরিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই এনগিডি

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে বড় ধাক্কা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ডানহাতি পেসার লুঙ্গি এনগিডি।ঘরোয়া প্রথম শ্রেণির একটি ম্যাচ খেলার সময় অস্বস্তি অনুভব করেন এনগিডি। পরে স্ক্যান করানো হলে তার চোট ধরা পড়ে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এই প্রোটিয়া পেসারকে।এর আগে কাগিসো রাবাদা ও ওটনিয়েল বার্টম্যান চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। ফলে এনগিডির চোটে অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগে নতুন করে পরিবর্তন আনতে হচ্ছে।

আরও  পড়ুন, বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এনগিডির পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার এনকোবানি মোকোয়েনা। নামিবিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ওয়ানডে অভিষেক হয় তার। দুই ম্যাচ খেলে একটি উইকেট নিয়েছেন এই তরুণ পেসার।তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে এনগিডি খেলতে পারবেন কি না, সেটি সিরিজ শুরুর ঠিক আগে পর্যালোচনা করা হবে। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর ডারবানে। দ্বিতীয় ওয়ানডে ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে পচেফস্ট্রুমে।চোটের ধাক্কা সামলে তরুণ মোকোয়েনাকে নিয়ে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x