দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩০

মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ পুলিশের অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ৪ জন, পরোয়ানাভুক্ত ৭ জন, মাদকসেবী ১৮ জন এবং ১৫১ ধারায় ১ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালায়।পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় আবু সাঈদ (২৮), আব্দুল কাদির (৪১), মোছা. আছিয়া (৫৫) ও কাউসার (৪০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে

আরও  পড়ুন, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে র‍্যালী ও আলোচনা সভা

এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন, আলামিন ও মোহাম্মদ আলী এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে মাদকসেবনের অভিযোগে ১৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন তানভির হোসেন, ফাহিম, সাকিব খান, মমিন মিয়া, আরিফুল ইসলাম, কামাল হোসেন, সবুজ, রিপন, সাগর, নুর মোহাম্মদ, আউয়াল, রকি হোসেন, মহাদেব চন্দ্র দাস, অহিদ, কাউসার, কামাল, সাগর ও আব্দুল লতিফ।অন্যদিকে, ১৫১ ধারায় মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : মাদকসেবী ইয়াবা ট্যাবলেট পরোয়ানাভুক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩০

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ৪ জন, পরোয়ানাভুক্ত ৭ জন, মাদকসেবী ১৮ জন এবং ১৫১ ধারায় ১ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালায়।পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় আবু সাঈদ (২৮), আব্দুল কাদির (৪১), মোছা. আছিয়া (৫৫) ও কাউসার (৪০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে

আরও  পড়ুন, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে র‍্যালী ও আলোচনা সভা

এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত মোফাজ্জল মিয়া, নুর হোসেন, রুহুল আমিন, সুলতান মিয়া, সাব্বির হোসেন, আলামিন ও মোহাম্মদ আলী এই সাতজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানকালে মাদকসেবনের অভিযোগে ১৮ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন তানভির হোসেন, ফাহিম, সাকিব খান, মমিন মিয়া, আরিফুল ইসলাম, কামাল হোসেন, সবুজ, রিপন, সাগর, নুর মোহাম্মদ, আউয়াল, রকি হোসেন, মহাদেব চন্দ্র দাস, অহিদ, কাউসার, কামাল, সাগর ও আব্দুল লতিফ।অন্যদিকে, ১৫১ ধারায় মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত