দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে র‍্যালী ও আলোচনা সভা

র‍্যালী ও আলোচনা সভা

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক ব‍্যুরো এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আফরোজা আফসানা। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, "একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়,

আরও  পড়ুন, মাতামুহুরি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

 বরং প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ ও সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বাবলুসহ  বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ ও প্রান্তিক পর্যায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয় : উদযাপিত প্রতিপাদ্যকে স্বাক্ষরতা দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক ব‍্যুরো এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আফরোজা আফসানা। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, "একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়,

আরও  পড়ুন, মাতামুহুরি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

 বরং প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ ও সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বাবলুসহ  বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় বক্তারা নিরক্ষরতা দূরীকরণ ও প্রান্তিক পর্যায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত