দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ড্যাফোডিলে জাতীয়-আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী অর্ধশতাধিক ক্রীড়াবিদ শিক্ষার্থীকে সম্মাননা

সাফল্য অর্জনকারী অর্ধশতাধিক ক্রীড়াবিদ শিক্ষার্থীকে সম্মাননা

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘পেশা হিসেবে খেলাধুলা বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, এনডিসি, পিএসসি এবং ডিআইইউর উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল। 

আরও  পড়ুন, সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, অবরোধ-লুট; বিভিন্ন জেলায় তীব্র সংকট

এ ছাড়া বক্তব্য দেন বিভাগীয় প্রধান শারমিন আক্তার শান্তা ও সহকারী অধ্যাপক আবদুস সালাম।৯টি খেলায় সাফল্যের স্বীকৃতি -ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, সাঁতার, জিমন্যাস্টিকস, বক্সিং, অ্যাথলেটিকস ও মার্শাল আর্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ডিআইইউর অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয় ।সেমিনারে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ সৃষ্টি করা জরুরি ।তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এবং ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বক্তারা ।এ সময় চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যসূচিতে ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করা, জাতীয় পর্যায়ের অ্যাথলেটদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো নির্ধারণ এবং দেশের ক্রীড়ার মানোন্নয়নে আরও বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় ।

বিষয় : সম্মাননা অর্জনকারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ড্যাফোডিলে জাতীয়-আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী অর্ধশতাধিক ক্রীড়াবিদ শিক্ষার্থীকে সম্মাননা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘পেশা হিসেবে খেলাধুলা বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, এনডিসি, পিএসসি এবং ডিআইইউর উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল। 

আরও  পড়ুন, সারের দাবিতে কৃষকের বিক্ষোভ, অবরোধ-লুট; বিভিন্ন জেলায় তীব্র সংকট

এ ছাড়া বক্তব্য দেন বিভাগীয় প্রধান শারমিন আক্তার শান্তা ও সহকারী অধ্যাপক আবদুস সালাম।৯টি খেলায় সাফল্যের স্বীকৃতি -ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, সাঁতার, জিমন্যাস্টিকস, বক্সিং, অ্যাথলেটিকস ও মার্শাল আর্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ডিআইইউর অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয় ।সেমিনারে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ সৃষ্টি করা জরুরি ।তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এবং ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বক্তারা ।এ সময় চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যসূচিতে ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করা, জাতীয় পর্যায়ের অ্যাথলেটদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো নির্ধারণ এবং দেশের ক্রীড়ার মানোন্নয়নে আরও বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত