নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ চিনিশপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাসির মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম সরকার, পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খোকা,যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন ভূঁইয়া,
আরও পড়ুন, ঝিনাইদহে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: ক্লিনিক সিলগালা ও ১ লাখ টাকা জরিমানা
বিএনপি নেতা এনামুল হক প্রধান,সাবেক ছাত্রদল নেতা জাহিদ হোসেন জাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার মাধ্যমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখতে হবে। এ সময় দলীয় কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।
বিষয় : সাংগঠনিক আলোচনা সভা বিএনপির উদ্যোগ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন