দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে নেহার মৃত্যুর ঘটনায় মানববন্ধন, স্বামীসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি

নেহার মৃত্যুর ঘটনায় মানববন্ধন

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূ সামিয়া হাকিম নেহার মৃত্যুর ঘটনায় তার স্বামী মারুফ পারভেজসহ যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।সোমবার ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।কর্মসূচিতে বক্তারা বলেন, নেহার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, নেহার মৃত্যুর তদন্তে কোনো ধরনের প্রভাব বা চাপ যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্বামী মারুফ পারভেজসহ যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে,

আরও  পড়ুন, ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪৩

 তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত গ্রেপ্তার করতে হবে।মানববন্ধনে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে নেহার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে শিক্ষক, বিএনপি নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।তবে নেহার মৃত্যুর ঘটনায় ওঠা অভিযোগগুলোর সত্যতা এবং প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।

বিষয় : মানববন্ধন গ্রেপ্তারের দাবি নেহার মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে নেহার মৃত্যুর ঘটনায় মানববন্ধন, স্বামীসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূ সামিয়া হাকিম নেহার মৃত্যুর ঘটনায় তার স্বামী মারুফ পারভেজসহ যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।সোমবার ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।কর্মসূচিতে বক্তারা বলেন, নেহার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, নেহার মৃত্যুর তদন্তে কোনো ধরনের প্রভাব বা চাপ যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্বামী মারুফ পারভেজসহ যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে,

আরও  পড়ুন, ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪৩

 তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত গ্রেপ্তার করতে হবে।মানববন্ধনে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে নেহার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে শিক্ষক, বিএনপি নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।তবে নেহার মৃত্যুর ঘটনায় ওঠা অভিযোগগুলোর সত্যতা এবং প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত