ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ, ২২ জন নারী ও ১৩ জন শিশু। নারী রোগীদের মধ্যে দুজন কেবিনে, একজন লেবার ওয়ার্ডে এবং একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে মোট ১ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আড়ও পড়ুন,বাঘায় গরুচোর সন্দেহে আটক দুইজন, গণপিটুনিতে একজনের মৃত্যু
ওই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছিলেন ৬১ জন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এক দিনের ব্যবধানে নতুন ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমলেও নতুন করে একজনের মৃত্যু হওয়ায় উদ্বেগ বাড়ছে।এদিকে রোগীর চাপ বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে জায়গার সংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ভেতরে শয্যার জায়গা না থাকায় বারান্দাতেও রোগীদের রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ওঠানামা করছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন