দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ইউনেসকোর ডিজিটাল লার্নিং উইকে যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।রোববার রাতে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’।এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য—‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।0আয়োজনে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থার অভিযোজন নিয়ে আলোচনা হবে।শিক্ষামন্ত্রী আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে আয়োজিত দুটি প্ল্যানারি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

এসব অধিবেশনে এআই যুগে শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হবে।শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার নতুন সুযোগ তৈরি হলেও তথ্যের নির্ভরযোগ্যতা, নৈতিকতা, গোপনীয়তা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।ইউনেসকোর এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে ডিজিটাল শিক্ষা ও এআই ব্যবহারের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিষয় : শিক্ষামন্ত্রী ডিজিটাল লার্নিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ইউনেসকোর ডিজিটাল লার্নিং উইকে যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।রোববার রাতে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’।এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য—‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’।0আয়োজনে শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এর সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষাব্যবস্থার অভিযোজন নিয়ে আলোচনা হবে।শিক্ষামন্ত্রী আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে আয়োজিত দুটি প্ল্যানারি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, মঙ্গলবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

এসব অধিবেশনে এআই যুগে শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হবে।শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শেখার নতুন সুযোগ তৈরি হলেও তথ্যের নির্ভরযোগ্যতা, নৈতিকতা, গোপনীয়তা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।ইউনেসকোর এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে ডিজিটাল শিক্ষা ও এআই ব্যবহারের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত