দৈনিক সংবাদ দিগন্ত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল শিগগিরই

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল শিগগিরই
উপনির্বাচনের তফসিল শিগগিরই

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ইতোমধ্যে কমিশন প্রস্তুতি শুরু করেছে। ভোটগ্রহণের পাশাপাশি পোস্টাল ব্যালটসহ প্রয়োজনীয় সব বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।তিনি জানান, 

আড়ও পড়ুন,নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালে বাড়তি সতর্কতা

স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।এর আগে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়।ফলে সাংবিধানিক বিধান অনুযায়ী আসনটিতে উপনির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।এদিকে, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ উপনির্বাচন—দুটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন।

বিষয় : তফসিল ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল শিগগিরই

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।নির্বাচন কমিশনার বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ইতোমধ্যে কমিশন প্রস্তুতি শুরু করেছে। ভোটগ্রহণের পাশাপাশি পোস্টাল ব্যালটসহ প্রয়োজনীয় সব বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।তিনি জানান, 

আড়ও পড়ুন,নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালে বাড়তি সতর্কতা

স্থানীয় সরকার নির্বাচনে সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পাশাপাশি ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।এর আগে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়।ফলে সাংবিধানিক বিধান অনুযায়ী আসনটিতে উপনির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।এদিকে, স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ উপনির্বাচন—দুটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত